সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৭

শিরোনাম :
রমজানে প্রকাশ্যে খাবার খেলেই জেল-জরিমানা!

রমজানে প্রকাশ্যে খাবার খেলেই জেল-জরিমানা!

dynamic-sidebar

আগামীকাল সোমবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুরু হচ্ছে রোজা। রমজানে প্রকাশ্যে কেউ খাবার গ্রহণ ও পানি পান করলে শাস্তি হিসেবে জেল ও জরিমানার আইন পাস করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

আরব আমিরাতের পেনাল কোড অনুযায়ী, রোজার সময় কোনও ব্যক্তি প্রকাশ্যে খাবার খেলে বা পানি পান করলে অথবা কাউকে খেতে উৎসাহ যোগালে শাস্তি হিসেবে এক মাসের জেল এবং জরিমানা হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার টাকা দিতে হবে।
আর আইনটি মুসলিমসহ অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও কার্যকর হবে। তবে এ আইনের সমালোচনা করেছেন অন্য ধর্মাবলম্বীরা।

এছাড়া আমিরাতে রমজান মাস চলাকালীন কোনও দোকান কাউকে খেতে উৎসাহ দিলে শাস্তিস্বরূপ এক মাসের জন্য সেই দোকান বন্ধ করে দেয়া হবে। সেই সঙ্গে রমজান মাসে কেউ ভিক্ষা করলেও তাকে জেলে যেতে হবে বলে খবরে বলা হয়েছে।

সূত্র: খালিজ টাইমস

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net