বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৮

শিরোনাম :
নগরীর প্রধান সড়কের উপর বৈদ্যুতিক ক্যাবল : বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলা

নগরীর প্রধান সড়কের উপর বৈদ্যুতিক ক্যাবল : বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলা

dynamic-sidebar

মোঃ চান আকন : বরিশাল নগরীর ঢাকা-কুয়াকাটা প্রধান সড়ক রুপাতলি চান্দু মার্কেটের সামনে বৈদ্যুতিক তার ছিরে পরার ঘটনা ঘটেছে।গতকাল রবিবার রাত আনুমানিক ১১টার সময় নগরীর রুপাতলির চান্দু মার্কেটের সামনে বৈদ্যুতিক তার ছিরে পরলেও কর্তৃপক্ষের কোনো ভূমিকা না থাকায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

এবিষয় ভূক্তভূগী পথচারী মোঃ রিয়াজ জানান,আমি সদর রোড থেকে আমার বাড়ি যাওয়ার পথে হটাত আমার মটর সাইকেলের সামনে বৈদ্যুতিক তারটি ছিরে পরে, এ অবস্থায় ঘটনাস্থলের সকলের মাঝে একটি আতঙ্ক সৃষ্টি হয়, এক পর্যায়ে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

মানুষের গোলযোগ ও সড়কে যানজট দেখে ততক্ষনিক পুলিশ এসে যানজট নিয়ন্ত্রণে নিয়ে নেয় ও বৈদ্যুতিক তারটি বৈদ্যুতিক পিলারের সাথে জুরে দেয়।এ বিষয়ে বৈদ্যুতিক অফিসে বহুবার ফোন দেয়ার পরে তারা তাদের লোক পাঠিয়ে বিষয়টি দেখতে বললে তারা ঘটনাস্থলে এসেও তারা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net