বরিশাল // পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযাগ পাওয়া গেছে। বর্তমানে স্কুল ছাত্রী পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি আছে। সে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের দক্ষিণ পোরগোলা গ্রামের এক কৃষকের কন্যা ও কদমতলা জজ হাই স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী । এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্কুল ছাত্রীর বাবা জানান, আজ দুপুরে বিদ্যালয় ছুটির পরে তার মেয়ে বাড়িতে যাবার সময় বৃষ্টিতে ভিজে যায়। পরে বাড়িতে পৌঁছে ভিজা জামা-কাপড় পরে পুকুর পাড়ে গোসলের জন্য গেলে স্থানীয় আমজেদ সরদারের ছেলে সাইদুল সরদার হঠাৎ করে পিঠন থেকে এসে তার মেয়ের গলায় ওড়না পেচিয়ে ধরে পাশের বাগানে নিয়ে যায় এবং সেখানে তাকে জোড় পূর্বক ধর্ষণ করে অর্ধ-অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায়। তখন তার মেয়ের ডাক চিৎকারে তার ফুপু এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: শিশির রঞ্জন অধিকারী জানান, হাসপাতালে ভর্তি স্কুল ছাত্রীর গলায় বেশ কিছু ক্ষত চিহ্ন রয়েছে। তবে ধর্ষনের বিষয়ে ডাক্তারী পরীক্ষার পরে বিস্তারিত বলা যাবে।
পিরোজপুর সদর থানার ওসি মো: মাসুমুর রহমান বিশ্বাস জানান, স্কুল ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা নেয় হয়েছে। সদর হাসপাতালে তার ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে এবং অভিযুক্ত আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply