বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৬

শিরোনাম :
বরগুনায় যাত্রীদের সঙ্গে বাসে চড়েই ঢাকা যাচ্ছে অর্ধশত খাসি!

বরগুনায় যাত্রীদের সঙ্গে বাসে চড়েই ঢাকা যাচ্ছে অর্ধশত খাসি!

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : নতুন আরেক বিতর্কের জন্ম দিয়েছে ঢাকা-বরগুনা রুটে চলাচলরত যাত্রীবাহী বাস ‘সুগন্ধা পরিবহন’। বুধবার সন্ধ্যায় বরগুনা থেকে ঢাকা নেয়ার জন্য যাত্রীদের সঙ্গে অর্ধশত খাসি সুগন্ধা পরিবহণের একটি বাসে তোলা হয়। এরপর সেই বাস যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে।

সুগন্ধা পরিবহনের বরগুনার কাউন্টার সূত্রে জানা গেছে, ঢাকায় ছাগল নিয়ে যাওয়া ওই বাসে ২৮ জন যাত্রী ছিলেন। এই যাত্রীদের সিংহভাগেরই গন্তব্য ছিলো ঢাকা। এবং এই বাসে ৪০টি খাসি ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। তবে এ বিষয়ে ওই বাসের যাত্রীদের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

বরগুনার নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সহ-সভাপতি মনির হোসেন কামাল বলেন, ‘বাস যাত্রী পরিবহনের জন্য। এ পরিবহন শুধু যাত্রীদেরই বহন করবে। এ বাহনে গরু-ছাগল বহন করার সুযোগ নেই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।
বগুনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, ‘বাসে ২৮ জন যাত্রীর সাথে ৪০টি খাসি ঢাকা নিয়ে যাওয়ার বিষয়টি আমার জানা ছিলো না। আমি শিগগিরই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’এ বিষয়ে সুগন্ধা পরিবহণের বরগুনা কাউন্টারের ম্যানেজার মোঃ সিদ্দিকুর রহমান বলেন, ‘বাসে ২৮ জন যাত্রী ছিলো এবং এই বাসে করেই ৪০টি খাসি ঢাকা নেয়ো হয়েছে। তিনি আরো বলেন, আগামীকাল শুক্রবার ঢাকায় সুগন্ধা পরিবহনের ইফতার মাহফলি অনুষ্ঠিত হবে। সেই ইফতার মাহফিলের জন্য খাসিগুলো বাসের বক্সে করে ঢাকায় নেয়া হয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net