সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৬

শিরোনাম :
পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক
শেষ পর্যন্ত নাহিদ সেরনিয়াবাদের বিরুদ্ধে মানববন্ধন করতে বাধ্য হলো ক্ষতিগ্রস্তরা

শেষ পর্যন্ত নাহিদ সেরনিয়াবাদের বিরুদ্ধে মানববন্ধন করতে বাধ্য হলো ক্ষতিগ্রস্তরা

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে একটি ইটভাটা মালিকের বিরুদ্ধে অগ্রীম ইট বিক্রির কথা বলে প্রতারণার মাধ্যমে ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তরা রবিবার বেলা ১২টায় ঝালকাঠির নলছিটি উপজেলার সুজাবাদ ‘দেশ’ নামে একটি ইটভাটার সামনে চুক্তিপত্র হাতে নিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।

মানববন্ধনে মগড় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। তাঁরা টাকা আত্মসাতকারী ইটভাটার মালিক নাহিদ সেরনিয়াবাতের বিচার দাবি করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নলছিটি উপজেলার সুজাবাদ গ্রামে জাহিদ হাসানের ইটভাটার মালিকানার অংশিদার হয়ে বরিশালের সাবেক ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাদ স্থানীয় লোকজনের কাছ থেকে অগ্রীম ইট বিক্রির কথা বলে ৬৩ লাখ টাকা নেন। পরে তিনি পাওনাদারদের ইট না দিয়ে হয়রানি করছেন। এমনকি তাদের কাছ থেকে নেওয়া টাকাও ফেরত দিচ্ছেন না নাহিদ সেরনিয়াবাদ। বিষয়টি নিয়ে ঝালকাঠির পুলিশ সুপার, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মগড় ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন। নাহিদ সেরনিয়াবাত বর্তমানে ইটভাটায় যাতায়াত বন্ধ করে দেওয়ায় ভুক্তভোগিরা দুশ্চিন্তায় পড়েছেন। তাঁরা ইটের জন্য দেওয়া টাকাগুলো ফেরত এবং নাহিদ সেরনিয়াবাতের প্রতারণার বিচার দাবি করেছেন।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মোসলেম আলী, লেনিন ইসলাম, পলাশ শরীফ, সুজন খান, শাহীন আজাদ, শাহ নেওয়াজ খান জাহাঙ্গীর, জসিম উদ্দিন। এ ব্যাপারে ইট ভাটার মালিক নাহিদ সেরনিয়াবাত বলেন, আমি নিজে ইটের টাকা হাতেও ধরিনি। ম্যানেজারের কাছে টাকা দিয়েছেন, আবার ইটও তার কাছ থেকে নিয়ে যাচ্ছেন। যারা টাকা দিয়েছেন, তাদের মধ্যে অনেকের ইট দেওয়া হয়েছে। যারা বাকি আছে, ইট পোড়া হয়ে গেলে তাদেরকেও দেওয়া হবে। কারো টাকা মার যাবে না।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net