স্টাফ রিপোর্টার ॥ ষোড়শ সংশোধনী মামলার রায়ে বঙ্গবন্ধুকে হেয় প্রতিপন্ন করা এবং অসাংবিধানিক ও অপ্রাসংঙ্গিক পর্যবেক্ষন বাতিলের দাবীতে বরিশালে আদালত চত্বরের সামনের সড়কে মানববন্ধন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। বুধবার দুপুর ২টায় আদালত চত্বরের সামনের রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । এসময় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য তালুকদার মোঃ ইউনুস এমপি, আনিস উদ্দিন শহিদ, গোলাম মাসউদ বাবলু, গোলাম আব্বাস চৌধুরী দুলাল, আফজালুল করিম, এ্যাড. লস্কর নুরুল হক, আব্দুর রশিদ খান, ফয়েজসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। বক্তৃতাকালে নেতৃবৃন্দ বলেন, ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণে যেসমস্ত অপ্রাসংঙ্গিক কথা উল্লেখ করা হয়েছে সেগুলো বাতিল করতে হবে। একই সাথে ৭২ এর মূল সংবিধানে ফিরে যাবারও দাবী করেন তারা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply