বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৫

শিরোনাম :
বরিশালে সমন্বয় পরিষদের কমিটি গঠন : সভাপতি কাজল-সম্পাদক মিজান

বরিশালে সমন্বয় পরিষদের কমিটি গঠন : সভাপতি কাজল-সম্পাদক মিজান

dynamic-sidebar

নিজেস্ব প্রতিবেদক ॥ বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠনরে জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৩৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় থেকে নাট্যজন কাজল ঘোষকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

২৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সহ সভাপতি নজমুল হোসেন আকাশ ও মিন্টু কর, সহ সাধারণ সম্পাদক বিনয় ভূষন মন্ডল, সাংগঠনিক সম্পাদক প্রদীপ হালদার, কোষাধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, সাহিত্য সম্পাদক অপূর্ব গৌতম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ, অনুষ্ঠান সম্পাদক অপূর্ব অপু, গবেষণা ও পাঠাগার সম্পাদক মোস্তাফিজুর রহমান সাহিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবেন্দ্র বটব্যাল, এসএম ইকবাল, শান্তি দাস, নজরুল ইসলাম চুন্নু প্রমুখ।

এর আগে বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন মিন্টু কুমার কর।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net