স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর ভাসমান পোশাক বিক্রেতাদের কারনে লোকসানের মুখে পড়েছে হাজী মহসিন মার্কেটসহ বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানের দোকানীরা । এতে করে দোকানের ভাড়া থেকে শুরু করে কর্মচারীর বেতনও দিতে পারছেন না ওইসব মার্কেটের দোকান মালিকরা। এছাড়াও নিয়ন্ত্রহীন ভাসমান ব্যবসায়ীদের কারনে দখল হয়ে আছে সড়ক ও ফুটপাত। মহসিন মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, সিটি কর্পোরেশন ভবনের সামনে থেকে শুরু করে সদর রোড, গীর্জা মহল্লাসহ বিভিন্ন সড়কের পাশে বাক্স নিয়ে পোশাক বিক্রি করছেন ভাসমান বিক্রেতারা। এতে করে তাদের ব্যবসায়ীক ক্ষতি হচ্ছে। ব্যবসায়ীদের দাবী, টাকা দিয়ে ঘরভাড়া নিয়ে কর্মচারী নিয়ে যেখানে কম মূল্যে পোশাক করছে তারা। কিন্তু সেখানে সিটি কর্পোরেশনের সামনাসহ মূল শহরের বিভিন্ন জায়গায় বাক্স নিয়ে বিনা খরচে পোশাক বিক্রি করছেন একদল অসাধু ব্যবসায়ী। যারফলে ক্ষতি হচ্ছে হকার্স মার্কেটগুলোর ব্যবসায়ীদের। আবার সিটি কর্পোরেশনের ট্যাক্স থেকে শুরু করে আয়কর পর্যন্ত দিতে হয় তাদের। এদিকে অভিযোগ রয়েছে, সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মচারীর মদদেই ফুটপাতের ব্যবসায়ীদের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। এ কারণে তারা মহসিন মার্কেটের পোশাকের ব্যবসায়ীদের থেকে অনেক কম মূল্যে পোশাক বিক্রি করায় ক্রেতার এখন মহসিন মার্কেটে তেমন একটা আসছেন না। ক্রেতার না আসায় লোকসানের মুখে পড়েছেন লাখ লাখ টাকা বিনিয়োগকারী মহসিন মার্কেটের ব্যবসায়ীরা। অপরদিকে ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা উওোলনও করা হয়ে থাকে। এতে করে লাখ লাখ টাকা বিনিয়োগে করে লোকসানের মুখে পড়েছেন মহসিন মার্কেটসহ হকার্স মার্কেটগুলোর ব্যবসায়ীরা। এদিকে সড়ক দিয়ে চলাচলরত একাধিক নগরবাসী জানিয়েছেন, এভাবে বাক্স নিয়ে সড়কের পাশে পোশাক বিক্রি করতে করতে একদিন দেখা যাবে ঢাকার মত সড়ক থেকে শুরু করে চলাচলের ফুটপাত পর্যন্ত ব্যবসায়ীদের দখলে চলে গেছে। তখন আর তাদের লোকজনের পরিমানও বেড়ে যাবে। সেখান থেকে একটি গ্রুপ ফয়দা লুটবে । ক্ষতিগ্রস্থ হবে সাধারন জনগন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply