, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

পবিত্র ঈদ-উল-ফিতর বুধবার!

dynamic-sidebar

আগামী ৪ জুন বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাবে। সে হিসেবে বুধবার বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। গত ২১ মে বিশ্বের ১৪টি দেশের ২৮ জন বিশেষজ্ঞ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি)।

এদিকে বাংলাদেশ অ্যাসট্রোনোমিক্যাল সোসাইটি (বিএএস) গত ২১ মে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় যে, আগামী ৩ জুন সোমবার বিকাল ৪টা ২ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ হবে, সৃষ্টি হবে নতুন চাঁদ।

নতুন এ চাঁদ ৩ জুন সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১ ডিগ্রি নিচে ২৯২ ডিগ্রি দিগশে অবস্থান করবে। তাই ৩ জুন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসট্রোনোমিক্যাল সোসাইটি (বিএএস)।

বিএএস প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশসহ যেসব দেশে ৭ মে রোজা শুরু হয়েছে সেসব দেশের আকাশে ৪ জুন মঙ্গলবার সন্ধ্যায় দেখা যাবে শাওয়াল মাসের নতুন চাঁদ। সে হিসেবে এবারের রমজান মাস ২৯ দিনে শেষ হবে। তাই আগামী ৫ জুন বুধবার পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হবে।

এদিকে ইন্টারন্যাশনাল অ্যাসট্রোনোমিক্যাল সেন্টারের বিজ্ঞপ্তিতে আরো জানা যায় যে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে ৩ জুন সোমবার সন্ধ্যা ২ থেকে ৬ মিনিটের জন্য শাওয়ালের চাঁদ দৃশ্যমান হবে। তবে এ দিন খালি চোখে চাঁদ দেখা সহজ হবে না। আবহাওয়া স্বচ্ছ থাকলে টেলিস্কোপের মাধ্যমে শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে।

আইএসি বিজ্ঞপ্তি এ তথ্যও জানিয়েছে, যেসব দেশে ৬ মে রমজান শুরু হয়েছে সেসব দেশে ৩০ দিন রমজান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সে হিসেবে সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে এ বছর ঈদ-উল-ফিতর ৫ জুন বুধবার হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য যে, ফিলিপাইনের প্রেসিডেন্ট দেশটিতে রাষ্ট্রীয়ভাবে ঈদ-উল-ফিতরের ছুটি ৫ জুন এবং কুরবানির ছুটি ১১ আগস্ট নির্ধারণ করেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net