বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৪

শিরোনাম :

বরিশালে স্বনামধন্য ৩ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক:: আসন্ন ঈদকে সামনে রেখে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বরিশাল নগরের শপিংমল গুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে। ধারবাহিকতায় রোববার (২ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উর্মি ভৌমিকের নেতৃত্বে নগরের গীর্জামহল্লা এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ভ্রাম্যমান আদালত সরকারের নির্দেশনামতে পন্য বিক্রয়ের মূল্য তালিকা না থাকা, আমদানী করা কাপড়ের বৈধ কাগজ পত্র না থাকাসহ ক্রেতা ঠকানোর নানা অসংগিত আমলে আনে। পাশাপাশি এসময় পোশাকের ক্রয়মূল্যর চেয়ে অধিক মূল্য পোশাক বিক্রয় করা, আমদানী করা কাপড়ের বৈধ কাগজ পত্র না থাকাসহ বেশকিছু কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় ৩ টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা করেন।

যারমধ্যে পোশাকের দোকান জেমিনিসেরর ম্যানেজার মোঃ কায়েছকে ১০ হাজারর টাকা, চঁন্দ্রবিন্দু’র ম্যানেজার মোঃ ইউনুস শরীফকে ৫ হাজার টাকা ও জাহান স্ট্যাইলের ম্যানেজার মোঃ মাহেব হোসেনকে ৫ হাজার টাকা জরিমান করেন। অভিযানে আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ, মোঃ সাইফুল ইসলামসহ থানা পরিশের সদস্যরা।

এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উর্মি ভৌমিক।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net