সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৫

শিরোনাম :

সদরঘাটে ঈদযাত্রায় বাড়তি যাত্রীচাপ

dynamic-sidebar

আসন্ন ঈদ সামনে রেখে নৌপথে দেশের বিভিন্ন গন্তব্যে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের চাপ বেড়েছে, যার চিত্র দেখা গেছে সদরঘাটে। এর মধ্যে বরিশাল ও ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীদের বাড়তি চাপ লক্ষণীয়। তবে গত কয়েক বছরের মতো ভিড় এখনো দেখা যায়নি। আজ সোমবার ঢাকার প্রধান নদীবন্দর সদরঘাটে যাত্রীর ভিড় দেখা গেছে। এর আগে গত চারদিন সকালে যাত্রীদের সামান্য চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যেতো। কিন্তু আজ সকাল থেকে যাত্রীর চাপ ক্রমাগত বাড়ছে।

সকালে চাঁদপুরগামী যাত্রীদের বেশ ভিড় দেখা যায়। বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী রুটেও বেশ ভিড় ছিল।

সদরঘাট থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ৪৩টি নৌ-রুট রয়েছে আর যাত্রীবাহী লঞ্চ রয়েছে দুই শতাধিক।

সদরঘাটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জানিয়ে কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মওদুত হাওলাদার জানান, সদরঘাট দিয়ে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৮২ জন মহানগর পুলিশ সদস্য পালাবদল করে ২৪ ঘণ্টা ডিউটি দিচ্ছে। ৪০টির বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পুরো এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net