বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৩

শিরোনাম :
ভোলায় ডাবল মার্ডার মামলার আসামি মামুনকে ৭ দিনের রিমান্ড

ভোলায় ডাবল মার্ডার মামলার আসামি মামুনকে ৭ দিনের রিমান্ড

dynamic-sidebar

ভোলা সংবাদদাতা ॥ ভোলার বাপ্তার বহুল আলোচিত ডাবল মার্ডার মামলার প্রধান আসামি মোঃ মামুনকে (৪৫) গ্রেফতার করেছে পিবিআই পুলিশ। আজ শুক্রবার সকালে তাকে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন বরিশাল বিভাগের (পিবিআই) পুলিশ সদস্যরা ভোলায় তাকে আদালতে সোর্পদ করলে তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন বরিশাল অঞ্চলের মামলার তদন্ত কর্মকর্তা আবদুল মতিন খান জানান, পিবিআই পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে পাবনার জেলার শিকদার জুট মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করে । এদিকে প্রাথমিক তদন্ত শেষে তাকে পিবিআই পুলিশ শুক্রবার সকালে ভোলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে সোর্পদ করে। এ সময় ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আসামিকে ১০ দিনের জন্য রিমান্ডে নেয়ার জন্য আবেদন করা হয়। কিন্তু বিজ্ঞ আদালতের

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সুলতান মাহামুদ মিলন ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। উল্লেখ্য, গত ২০১৮ সালের ১৩ মে রাতে ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ভোটের ঘর এলাকায় ব্রীজের উপর জমি-জমার বিরোধের জের ধরে মামুন তার ছোট ভাই মাসুমকে কুপিয়ে হত্যা করে। ওই সময় মাসুমকে বাঁচাতে আসলে মাসুমের শ্যালক জাহিদকে কুপিয়ে হত্যা করে মামুন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net