শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫২

শিরোনাম :
বরিশালে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৭ নেতাকর্মী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে ১৫ আগস্টে আব্দুর রাজ্জাকের উদ্যোগে দোয়া দোয়া-মোনাজাত নগরীর জিয়া সড়ক এলাকা থেকে দিনে দুপুরে সাইকেল চুরি! গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি
বরিশাল বিএম কলেজে ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল বিএম কলেজে ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : ফরম ফিলাপের বিভিন্ন খাতে অযৌক্তিক ফি আদায়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।

রোববার (৩০ জুন) বেলা ১১টায় কলেজের জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা।

মিছিলটি ক্যাম্পাস ও কলেজের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এরপর কলেজের প্রশাসনিক ভবনের গেটের সামনের সড়কে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

এসময় তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহিদ ইসলামের সভাপতিত্বে আরিফ আহমেদ, ফয়সাল ইসলামসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফরম ফিলাপের নির্ধারিত ফি’র বাইরে ম্যাগাজিন ফি, উন্নয়ন ফি, ছাত্র-ছাত্রী সংসদ ফি, লাইব্রেরি ফি, পরিবহন ফি, অধিভুক্ত ফি, অত্যাবশ্যকীয় ফি, ব্যবস্থাপনা ফি, চিকিৎসা ফিসহ বিভিন্ন অযৌক্তিক ফি নেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব খাতে ফি নেওয়া হলেও এর কোনো দৃশ্যমান কার্যক্রম চোখে পড়ে না। তাই এসব ফি বন্ধ ও কমানোর দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আরও জানান, আমাদের এ সমস্যা আগে ছিলো না। বর্তমানে সৃষ্ট এ সমস্যার পেছনে কলেজর শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ারকে দায়ী করছেন তারা।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার জানান, শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি আদায় করা হয় না।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net