স্টাফ রিপোর্টার :বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি বাস দূর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন।
আহত ও প্রতক্ষদর্শী সূত্রে জানাগেছে, রাজ মনি নামের বাসটি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী থেকে যাত্রী নিয়ে বরিশালে আসছিলো। রুপাতরী এলাকার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু অতিক্রমকালে বাসটির নিয়ন্ত্রন হারিয়ে সেতুর ঢালে নির্মানাধীন সিটি গেটের সাথে সজোরে গিয়ে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমরে-মুচরে যায় এবং ২০ যাত্রী আহত হয়। আহতদের মধ্য থেকে সায়লা (১৩), আরিফা (৪), সীমা (২২), রাব্বি (৪), আলী হোসেন(২৭), রিনা(২৪), মজিবর (৪০), বাদশা(১১), রানী (১৪), রিজিয়া(৪০), আঃ মান্নান(৬০), নিজাম(৩১), মাহাবুব(১৫), হারুন (৩০), কাজল আক্তার (২৫), জাহাঙ্গীর (৪৫) ও কহিনুর (৫০) কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তিরত আহতদের মধ্যে তেমন কেউই শঙ্কাজনক অবস্থায় নেই বলে জানিয়েছেন জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুব্রত পাল।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply