সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৫

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

পবিপ্রবি’র ১৯ তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি :  ব্যাপক কর্মসুচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯ তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। আজ ০৮ জুলাই, সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে বেলুন উড্ডয়ন ও পায়রা অবমুক্ত করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।

সকাল ১০ টায় বঙ্গবন্ধু’র ভাস্কর্যে পুষ্প স্তবক অর্পণ শেষে উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ। বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য প্রদান করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা,শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে  প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথি’র বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ বলেন, দক্ষিনাঞ্চলের জনগনের দোড়গোড়ায় শিক্ষা ব্যবস্থা প্রসারের লক্ষ্যে ২০০০ সালের ৮ জুলাই তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি অনুযায়ী পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সম্পুর্ণ সেশনজট মুক্ত এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তিনি ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের সহযোগীতা কামনা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net