বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫১

বরিশালের বেলতলা খেয়াঘাট সড়ক যেনো মৃত্যু কুপ : ঘটছে নানা দূর্ঘটনা

বরিশালের বেলতলা খেয়াঘাট সড়ক যেনো মৃত্যু কুপ : ঘটছে নানা দূর্ঘটনা

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :  বরিশালের বেলতলা খেয়াঘাট সড়ক যেনো মৃত্যু কুপ : ঘটছে নানা দূর্ঘটনা । বরিশাল বেলতলা খেয়াঘাট সড়কটি নানা সমস্যায় জর্জরিত। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় এই রাস্তাটি। এতে দূর্ভোগে রয়েছেন ঐ এলাকার হাজার হাজার বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, বরিশালের বেলতলা বাজার থেকে বেলতলা খেয়াঘাট সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। সড়কটির বিভিন্ন জায়গায় রেয়েছে বড় বড় গর্ত।

স্থানীয়রা জানায়, সম্প্রতি রাস্তাটি যখন করা হয়েছিলো সেই থেকে আজ পর্যন্ত আর কোনো জনপ্রতিনিধির দ্বারা তেমন কোন রাস্তার উন্নতি হয়নি। দূর্ভোগ রয়েই গেছে মানুষের যাতায়েতে।

এ ছাড়া সড়কটি বেহাল হওয়ায় প্রতিনিয়ত ঘটছে মারাত্মক দূর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা আরও জানান, এ রাস্তা সংস্কার করা না হলে এ বছরের বর্ষায় যাতায়াতকারীদের ভোগান্তি আরও বাড়বে।

স্থানীয় আরিফুল ইসলাম জানায়, আমাদের এই এলাকার এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ। বিশেষ করে বালুর ট্রাকগুলোর জন্য সবচেয়ে বেশি সমস্যা হয়। এসব লোকাল ট্রাকের কারনেই রাস্তাটির এই খারাপ অবস্থা।

মীম নামের এই স্কুল ছাত্রী বলেন, খানাখন্দে ভরা এই সড়কটি বর্ষার মৌসুমে কাঁদার বাগাড়ে পরিনত হয়। ফলে আমাদের মতো স্কুল কলেজের শিক্ষার্থীদের এবং শিক্ষক, অফিসের কর্মকর্তা কর্মচারী, সাধারণ জনগনের পরতে হয় চরম দুর্ভোগে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এই সড়কটি সংষ্কারের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net