বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৭

শিরোনাম :
চরফ্যাশনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন থানার উদ্যোগে ফাতেমা মাতিন মহিলা ডিগ্রী কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার দুপুর আড়াইটায় কলেজ মিলনায়তে অধ্যক্ষ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীণ, বিশেষ অতিথি ছিলেন, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মনির উদ্দিন চাষী,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক সাইফ আল সুমন, মিজানুর রহমান, শিক্ষার্থী আকলিমা আক্তার, শাহনাজ আক্তার বক্তব্য রাখেন।

প্রধান অতিথি ওসি শামসুল আরেফীণ বলেন, পুলিশ সকলের বন্ধু, বর্তমান সরকারের সুযোগ্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন শীল দেশে পরিনত করার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশে ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক, যৌতুক ও মোবাইলে অবব্যবহার রোধ করতে হবে। বিশেষ করে মাদকের বিষয় কারো সাথে আপোস নেই।

স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি কোন মাদক ব্যবসায়ীর বিষয়ে কোন সুপারিশ করেননি। তিনি বলে দিয়েছেন চরফ্যাশন-মনপুরায় কোন অপরাধ থাকতে পারবেনা। সকলকে অপকর্ম থেকে সঠিক জায়গায় সরে আশার জন্যে উদাত্ত আহবান করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net