শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪২

শিরোনাম :
বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম
একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় বরিশাল নগরীর বিভিন্ন সড়ক : ভোগান্তি চরমে

একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় বরিশাল নগরীর বিভিন্ন সড়ক : ভোগান্তি চরমে

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : টানা কয়েকদিনের বৃষ্টিতে ভোগান্তিতে পরেছেন নগরীর ২৩, ২৪, ২৫ ও ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কে বৃষ্টির পানি জমে এ ভোগান্তির সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির কারণে সড়কে সৃষ্ট খানাখন্দেও পানি জমেছে। আর এতে করে রাস্তাঘাটও কর্দমাক্ত হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিনের বৃষ্টিতে নগরীর ওইসব ওয়ার্ডের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ২৫ নং ওয়ার্ডের মাওলানা ভাসানী সড়ক থেকে সোহরাফ খান হাউজিং হয়ে ফকিরবাড়ি স্কুলের সংযোগ সড়কটি পানির নিচে তলিয়ে রয়েছে। আবার ২৪নম্বর ওয়ার্ডের রূপাতলী হাউজিং স্টেটের প্রধান সড়কসহ শাখা সড়কের অনেকগুলোই বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। এছাড়াও টানা বৃষ্টির কারণে নগরীর বগুরারোড, সাগরদী ব্রাঞ্চ রোডসহ বিভিন্নস্থানে সড়কের পাথর উঠে রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সাধারণ মানুষের চরম ভোগান্তি বেড়েছে। ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হারুন-অর রশিদ জানান, টানা বৃষ্টির কারণে সড়কের গর্তে এখন হাঁটু সমান পানি জমে চলাচলে অনুপোযোগী হয়ে পরেছে। আরেক বাসিন্দা মেহেদী হাসান জানান, স্থানীয়দের উদ্যোগে একবার পানি অপসারণের চেষ্টা করা হলেও তাতে কোনো লাভ হয়নি। বড় ধরনের উদ্যোগ ছাড়া ভাসানী সড়কের জলাবদ্ধতা নিরসন করা সম্ভব নয়।

স্থানীয় ওয়ার্ডর কাউন্সিলর এম সাইদুর রহমান জাকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সিটি কর্পোরেশনের দায়িত্ব নেয়ার পর সড়কটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্ষা মৌসুম হওয়ায় সংস্কারের কাজ শুরু করা হয়নি। রূপাতলী হাউজিং স্টেটের বাসিন্দা মোঃ শিপন জানান, আগে থেকেই রূপাতলী হাউজিংয়ের বিভিন্ন সড়কে পানি জমেছে। তবে বর্তমান মেয়র দায়িত্ব গ্রহণের পর সড়কের কাজ ধরা হয়েছে। ইতোমধ্যে যেসব রাস্তা উঁচু করা হয়েছে, তাতে কোনো পানি জমেনি। তবে সড়কের সাথে সাথে ড্রেনেজ ব্যবস্থার উন্নতি না হলে সমস্যার সমাধান হবেনা।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর ওইসব সড়কের মতো বর্ষা মৌসুমের শুরু থেকেই বেহাল দশায় রয়েছে দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়া গৌরনদী উপজেলা সদর থেকে সরিকল বন্দর পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়ক এবং আগৈলঝাড়ায় উপজেলা সদর বাজারের গোডাউন সড়ক। এসব সড়কের অসংখ্য গর্তে টানা বর্ষায় পানি জমে ও কর্দমাক্ত হয়ে প্রতিনিয়ত হাজার হাজার বাসিন্দাদের চরম দুর্ভোগে চলাচল করতে হচ্ছে। যদিও উভয় উপজেলার এলজিইডি বিভাগের প্রকৌশলীরা জানিয়েছেন, খুব শীঘ্রই এসব গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ শুরু করা হবে। তবে কবে নাগাদ কাজ শুরু করা হবে তার কোন সঠিক তথ্যদিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net