বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৬

বরিশাল কাশিপুর এলাকায় অটো নিয়ে পালানোর সময় মহিলাসহ তিন চোর আটক

বরিশাল কাশিপুর এলাকায় অটো নিয়ে পালানোর সময় মহিলাসহ তিন চোর আটক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ ব্যাটারী চালিত অটো চুরি করতে জনতার হাতে ধরা পড়লো মহিলাসহ চোর চক্রের তিন সদস্য। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। গত রবিবার রাত সোয়া ৯টার দিকে কাশিপুর গণপাড়া দীঘির পাড় এলাকায়। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২৭নং ওয়ার্ড রুইয়া এলাকা থেকে একটি অটোরিক্সা চুরি করে কাশিপুর গণপাড়া এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাস্তা ভুলে যাওয়ায় গণপাড়া এলাকার কয়েকজন লোকের কাছে রাস্তার ঠিকানা জানতে চায় চোরচক্র। তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় এবং একজন মহিলা ও একজন পুরুষ যাত্রী দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা ওই মহিলা চোরসহ চালক ও অপর পুরুষ চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তারা একেক সময় একেক ধরণের কথা বললে বিষয়টি মুহুর্তে এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর খায়রুল আলম শাহিন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। এয়ারপোর্ট থানার এসআই ফিরোজ আলম ঘটনাস্থলে এসে অটোরিক্সাটি জব্দ করেন এবং ৩জন চোরকে আটক করে থানায় নিয়ে যান। চোর চক্রকে জিজ্ঞাসাবাদে অটোর মালিকের নাম পরিচয় জানালে তাকে খবর দেয়া হয়। অটোর মালিক ২৭নং ওয়ার্ডের রুইয়া গ্রামের শাহিন মাঝি থানায় গিয়ে তার অটোরিক্সাটি শনাক্ত করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে মহিলা চোরসহ ধৃত ৩জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net