শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৬

শিরোনাম :
বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম
আগৈলঝাড়ায় সড়কের বেহাল দশা চলাচলে চরম দুর্ভোগ

আগৈলঝাড়ায় সড়কের বেহাল দশা চলাচলে চরম দুর্ভোগ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার খাদ্য গোডাউনের খাদ্য নেওয়া-আনার একমাত্র সড়কটি পানি জমে সড়কের বেহাল দশায় কারণে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে হাজার হাজার শিক্ষার্থী, ব্যবসায়ি ও সাধারণ জনগনের। আগৈলঝাড়ার সর্বত্রই সড়ক উন্নয়ন কাজ হলেও অবহেলিত রয়েছে জনগ্রুত্বপূর্ণ একমাত্র এই সড়কটি। উপজেলা এলজিইডি বিভাগ সড়কটি উন্নয়ন কাজ করছে না।

ভুক্তভোগী শিক্ষার্থীরা ও বাজার ব্যবসায়ি কমল হালদার, জাকির, সোহরাফ জানান, ভাঙ্গাচোরা আর কাঁদা পানিতে ডুবে থাকার কারণে উপজেলা সদর বাজারের মধ্য দিয়ে সরকারী গোডাউন পর্যন্ত সড়ক দিয়ে কোন মানুষ পায়ে হেঁটেও চলাচল করতে পারছে না। যানবাহন চলাচল করতে পারছে না। অথচ এই সড়ক দিয়ে উপজেলা সদরের দক্ষিণ এলাকার সাধারণ লোকজন, ভেগাই হালদার পাবলিক একাডেমি ও শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয়, সরকারী শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছে। পায়ে হাঁটার অনুপযোগী ওই সড়ক দিয়ে ব্যবসায়ীদের মালামাল আনা নেয়ায় চরম দুর্ভোগে পরতে হচ্ছে। এই সড়কের পাশে নেই কোন ড্রেনেজ ব্যবস্থা, ফলে পানি নিস্কাশন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কে জমে পানি। কাঁদা পানি আর ভাঙ্গাচোরার কারণে ওই সড়কের ব্যবসায়িদের বেচা কেনা ব্যাহত হচ্ছে।

ব্যবসায়িরা সুজন, কমল, আর্ষীশ অভিযোগে বলেন, সড়কটি দিয়ে অতিরিক্ত পণ্যবাহী ট্রাকে গোডাউনের মালামাল আনা-নেওয়ার কারণেই সড়কটি বিধ্বস্ত হচ্ছে। উপজেলা সদর বাজারের সড়কটি সংস্কার বা উন্নয়ন কাজ করছে না এলজিইডি বিভাগ।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, সড়ক নির্মাণের জন্য বাজারের ওই সড়কটি ৫০লাখ টাকার ইস্টিমিটসহ ‘বাজার উন্নয়ন প্রকল্পে’ দেয়া হয়েছে। ওই প্রকল্পের বরাদ্দ পেলে সড়ক উন্নয়ন কাজ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net