বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১২

শিরোনাম :
গলাচিপায় নৈতিকতা ও আইন শৃঙ্খলাজনিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় নৈতিকতা ও আইন শৃঙ্খলাজনিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

ইশরাত মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : গলাচিপা সরকারি কলেজে গতকাল রবিবার বেলা ১১ টায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে এবং গলাচিপা থানা পুলিশ বিভাগের সহায়তায় এক নৈতিকতা ও আইন শৃঙ্খলা জনিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির।

সভায় মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতার মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন, কলেজের উপাধ্যক্ষ আবদুর রশিদ মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক বাবু গোপাল চন্দ্র সাহা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহাগ রহমান প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির মরিয়ম জাহান ইমা, রুনি খান, কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি শিমুল দেবনাথ এবং গলাচিপা উপজেলা থেকে ১৭ জন শিক্ষীর্থী বাংলাদেশ পুলিশ বিভাগে দুর্নীতি মুক্ত ভাবে চাকরী হওয়ায় তারা বর্তমান সরকার ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ সুপারকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানায়। অনুষ্ঠানে মুখ্য আলোচক অফিসার ইনচার্জ বলেন যে, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আগামী প্রজন্ম ও শিক্ষিত যুবক-যুবকেরাই দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে। তিনি নৈতিকতা ও সমাজের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে জঙ্গি,মাদক, ইভটিজিং, নারী ধর্ষণ, শিশু অপহরণ প্রতিরোধে সকল শিক্ষার্থীদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

তিনি গলাচিপা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও চরিত্র গঠনে সবাইকে উদ্বুদ্ধ হয়ে পুলিশের সহযোগিতা করার জন্য অনুরোধ জানান। মত বিনিময় সভায় গলাচিপা ডিগ্রি কলেজের সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net