বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৭

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
দুই সাংবাদিকের বিরুদ্ধে গৌরনদী থানায় দায়েরকৃত মামলা ১৪ ঘন্টা পর প্রত্যাহার

দুই সাংবাদিকের বিরুদ্ধে গৌরনদী থানায় দায়েরকৃত মামলা ১৪ ঘন্টা পর প্রত্যাহার

dynamic-sidebar

আরিফিন রিয়াদ, গৌরনদী॥ বরিশালের গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ারের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে অনিয়ম, দূর্ণীতির সংবাদ প্রকাশিত হওয়ার জের ধরে স্থানীয় একটি পত্রিকার সম্পাদকসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে থানা পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলাটি ১৪ ঘন্টা পর প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে ওই মামলার বাদি গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আসাদুজ্জামান খান ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯, ৩১ ও ৩৫ ধারার মামলাটি প্রত্যাহার করেন। মামলায় আসামি করা হয়েছিল বরিশাল থেকে প্রকাশিক দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট এস.এম রফিকুল ইসলাম ও গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসানকে।

গৌরনদী রিপোর্টাস ইউনিটির দপ্তর সম্পাদক, একাত্তর টিভি ও দৈনিক আমাদের বরিশাল পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোল্লা ফারুক হাসান বলেন, গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ারের অনিয়ম, দূর্ণীতি, ঘুষ বানিজ্য নিয়ে গত ৭, ৯ ও ১০ জুলাই সংবাদ প্রকাশ করায় ওসি ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির চেষ্টা করছিলো।

মামলার এজাহারে বাদি এসআই মোঃ আসাদুজ্জামান খান উল্লেখ করেছিলেন, আসামি মোল্লা ফারুক হাসান একজন কথিত সাংবাদিক। গত ৪ জুলাই পুলিশ উপজেলার বার্র্থী গ্রামের মহব্বত আলীর পোল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৯ পিস ইয়াবা ও ৫ বোতল ফেন্সিডিলের খালি বোতল উদ্ধার করেন। ওই অভিযানের অংশ হিসেবে পরের দিন ৫ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে কটকস্থল গ্রামে অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবা ও ৫ বোতল ফেন্সিডিলসহ মামুন ঘরামীকে গ্রেফতার করা হয়। মোল্লা ফারুক হাসান মাদক ব্যবসার সঙ্গে জড়িত তার আত্মীয় স্বজনদের পুলিশী অভিযান থেকে রক্ষায় ও মাদকের বিরুদ্ধে অভিযান প্রশ্নবিদ্ধ করতে এবং মাদক মামলার আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তা করতে গত ৭ জুলাই গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ারের বিরুদ্ধে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আমাদের বরিশাল পত্রিকায়“ উদ্ধার হওয়া ৪১ পিস ইয়াবা ও ৫ বোতল ফেন্সিডিল মেরে দিলেন গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন। যা গত ৯ জুলাই মোল্লা ফারুক হাসান জার্নালিষ্ট নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার করেন। মিথ্যা সংবাদ প্রকাশ করে থানার ওসি গোলাম ছরোয়ার, থানার সকল পুলিশ কর্মকর্তা ও ফোর্সদের মানহানি ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। ২নং আসামি অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম তার আমাদের বরিশাল পত্রিকা ও অনলাইনে মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন ও প্রচার করেছে।

এ প্রসঙ্গে সাংবাদিক মোল্লা ফারুক হাসানের কাছে জানতে চাইলে এজাহারে উল্লেখিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, থানার ওসি গোলাম ছরোয়ারের অনিয়ম ও দুর্নীতির ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় ওসি ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে উক্ত মিথ্যা মামলা দায়ের করেছিলেন। মাদকের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।

গৌরনদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান বলেন, থানার এসআই মোঃ আসাদুজ্জামান খান বাদি হয়ে রবিবার দিবাগত গভীর রাতে দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯, ৩১ ও ৩৫ ধারায় একটি মামলা দায়েরের ১৪ ঘন্টা পর বাদি নিজে (মামলার নং-২৪/১৫-০৭-২০১৯ইং) মামলাটি সাধারন ডায়েরির মাধ্যমে প্রত্যাহার করে নিয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net