বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪২

শিরোনাম :

চরফ্যাশনে জ্যাকব এমপির শ্বশুরের মৃত্যু

dynamic-sidebar

চরফ্যাশন প্রতিনিধি ॥ সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির শ্বশুর এবং বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি নীলিমা নিগার সুলতানার পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ ভুঁইয়া (৯৫) সোমবার বিকাল তিনটায় নরসিংদী জেলার মনোহরদীর নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন ইন্নানিল্লাহে—-রাজেউন। সোমরাবর এশার নামজ বাদ তাকে রাষ্টীয় মর্যাদায় দাফন করা হয়।

মরহুম আব্দুস সামাদ ভুঁইয়া জীবদ্দশায় নরসিংদীর বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডে জড়িত ছিলেন। ১৯৭১ সালে তিনি দেশ মাতৃকার টানে জীবন বাজী রেখে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। এবং তাঁর বাড়িটি মুক্তিযোদ্ধাদের ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়েছিলো।

সোমবার বাদ এশা বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সামাদ ভুঁইয়াকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৮ পুত্র ও ৫ কন্যা, নাতী-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে চরফ্যাশনবাসীর পক্ষ থেকে শোক জানিয়েছেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকলিমা ফারুক মিলা, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম বিপ্লব, চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী, সাধারণ সম্পাদক আল আমীন মুন্সী।, সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মিজানুর রহমান মঞ্জু, পৌর ছাত্রলীগের আহবায়ক নুরুল ইসলাম রনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net