মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৬

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
বরিশালের অভিরুচি সিনেমা হলে প্রজেকশন মেশিন বসাবেন শাকিব খান

বরিশালের অভিরুচি সিনেমা হলে প্রজেকশন মেশিন বসাবেন শাকিব খান

dynamic-sidebar

বিনোদন ডেস্ক : আগামী ঈদুল আজহা থেকেই প্রায় ২০০ সিনেমা হলে প্রজেকশন মেশিন বসাবেন শাকিব খানের এসকে ফিল্ম।

ইতোমধ্যে প্রযোজনা সংস্থাটি কাজ শুরু করে দিয়েছে। এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দক্ষ লোকও নিয়োগ দেওয়া হয়েছে। তারা এখন প্রজেকশন মেশিন চালানোর সফটওয়্যার ইউনাইটেড মিডিয়া ওয়ার্ল্ডওয়াইড নিয়ে কাজ করছেন।

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটির। প্রদর্শনের মাধ্যমেই অত্যাধুনিক প্রজেকশন মেশিন উদ্বোধন করা হবে বলে নিশ্চিত করেছেন শাকিব খান।

শাকিব বলেন, “তথ্যপ্রযুক্তির উন্নয়নের এই সময়টাতেও খুববেশি ডিজিটাল হয়নি দেশের সিনেমা হলগুলো। সেলুলয়েডের ফিতা ছেড়ে সিডিতে সিনেমা বানানো হলেও হলগুলোতে সেসব ছবি চালানো হয় মোটা অংকের টাকায় প্রজেক্টর ভাড়া করে।”

“সেই টাকা বহন করতে হয় চলচ্চিত্রের প্রযোজককে। ফলে বেড়ে যায় ছবি নির্মাণের খরচ।”

“সেই জিম্মিদশা কাটাতে দেশের ২০০-র বেশি সিনেমা হলে স্থায়ীভাবে অত্যাধুনিক প্রজেকশন মেশিন বসানো হবে,” যোগ করেন ঢাকাই ছবির শীর্ষ অভিনেতা। এদেশের সব গুলো বিভাগীয় শহরের সিনেমা হলে এই মেশিন স্থাপন করবেন শাকিব খান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net