, ,

শিরোনাম :
বাউফলে শিক্ষার্থীর রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
নদী পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নদী পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

নদী পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী সংস্কার করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। শনিবার (২০ জুলাই) সকালে হবিগঞ্জের নতুন ও পুরাতন খোয়াই নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘হবিগঞ্জের ঝুঁকিপূর্ণ নদীর বাঁধে গাইড ওয়াল নির্মাণ করা হবে। এ জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য কাজ চলছে। নদীর বাঁধ ভেঙে যাতে গ্রামগুলো প্লাবিত না হয় সেজন্য কাজ করা হচ্ছে। এজন্য আপনাদের ধৈর্য ধরতে হবে।’

মন্ত্রী বলেন, ‘অবৈধ স্থাপনার জন্য নদী-খাল ধ্বংস হয়ে যায়। কিন্তু হবিগঞ্জের জেলা প্রশাসক যেভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন তার জন্য তিনি প্রশংসার দাবিদার। হবিগঞ্জে খোয়াই নদী রক্ষা করার জন্য একটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।’

এ সময় তার সঙ্গে ছিলেন এমপি শাহ নেওয়াজ মিলাদ গাজী, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘বাংলাদেশের মতো এতো সম্প্রীতি কোথাও নেই। আমরা যেভাবে একে অপেরের উৎসবে যোগ দেই সে নজির পৃথিবীর কোথাও নেই।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net