বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪২

শিরোনাম :
মনপুরার মেঘনায় নিষিদ্ধ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

মনপুরার মেঘনায় নিষিদ্ধ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

dynamic-sidebar

ভোলা প্রতিনিধি : মেঘনায় যাত্রিবাহী দুই ট্রলারে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোটি টাকা মূল্যের ৩ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড। পরে জব্দকৃত নতুন ৩ লাখ মিটার কারেন্ট জাল উপজেলার সোনারচর মেঘনার তীরে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

রোববার উপজেলার কলাতলী চর ও ডালচর মধ্যবর্তী মেঘনায় দুই ট্রলারে অভিযান চালিয়ে এই কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ডের সদস্যরা।

জানা যায়, হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে মনপুরা আসার পথে সুর্যমুখী ঘাটের নাসিম মাঝি ও রিজির খালের ছালাউদ্দিন মাঝির যাত্রীবাহি ট্রলারে অভিযান চালিয়ে বিক্রির জন্য আনা ৩ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড। জব্দকৃত কারেন্ট জালের মূল্য আনুমানিক এক কোটি টাকা। পরে জব্দকৃত কারেন্ট জাল নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়।

এই সময় অন্যান্যের মধ্যে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আবদুল আলীম (সিপিও), বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ নাসির প্রমুখ।

মনপুরা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আবদুল আলীম (সিপিও) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢালচর ও কলাতলী চরের মধ্যবর্তী মেঘনায় দুই ট্রলার থেকে ৩ বস্তা নতুন ইনটেক করা কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত সকল জাল আগুনে পুঁড়িয়ে দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net