রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৬

শিরোনাম :
যাত্রাঅনুষ্ঠানের অনুমতির জন্য যাত্রা শিল্পীদের মানববন্ধন এবং স্বারকলিপি প্রদান

যাত্রাঅনুষ্ঠানের অনুমতির জন্য যাত্রা শিল্পীদের মানববন্ধন এবং স্বারকলিপি প্রদান

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :বরিশালে বিভাগীয় দক্ষিনাঞ্চল যাত্রা শিল্পী পরিষদের বিভিন্ন দাবীতে  মানববন্ধন যাত্রানুষ্ঠানের অনুমতি প্রদান সহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবীতে বরিশালে মানববন্ধন করেছে বিভাগীয় দক্ষিনাঞ্চল যাত্রা শিল্পী পরিষদ। বুধবার সকাল ১১টায় নগরীর অশি^নী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের বিভাগীয় সভাপতি ফরিদ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আলাউদ্দিন হাওলাদার, বাবু মিলন কান্তি, বদরুল আলম দুলাল, এমএ মান্নান, স্বপন পান্ডে, এম. আলম লাভলু, জলিল হোসেন লাবু ও আজগর আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা শিল্পকলা একাডেমি থেকে নিবন্ধনপ্রাপ্ত  ত্রাদলগুলোকে যাত্রা প্রদর্শনীর জন্য সহজ অনুমতি দেওয়া, যাত্রানুষ্ঠান চলাকালে শিল্পীদের নিরাপত্তার ব্যবস্থা করা, যাত্রার নামে অশোভন ও অশালীন কার্যকলাপের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন, জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মাসব্যাপী যাত্রানুষ্ঠানের আয়োজন, দরিদ্র ও দুঃস্থ যাত্রা শিল্পিদের জন্য ভাতার ব্যবস্থা এবং উন্নতমানের যাত্রানুষ্ঠানের জন্য যাত্রা দলগুলোকে আর্থিক অনুদান দেওয়ার দাবী জানান। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবী সংবলিত একটি স্মারকলিপি দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net