শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৭

শিরোনাম :
বিআরইউ’র সভাপতি সুশান্ত ঘোষ, সম্পাদক মিথুন সাহা

বিআরইউ’র সভাপতি সুশান্ত ঘোষ, সম্পাদক মিথুন সাহা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি সুশান্ত ঘোষ (ডেইলি স্টার ও দেশ টিভি) আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মিথুন সাহা (বৈশাখী টিভি)।শনিবার (২৭ জুলাই) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে বিআরইউর ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে কামরুল আহসান (দৈনিক বরিশাল সময়), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম (দৈনিক আমাদের বরিশাল), কোষাধ্যক্ষ হিসেবে বশির আহম্মেদ (দৈনিক বরিশাল প্রতিদিন) এবং দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে রাসেল হোসেন (দৈনিক দখিনের সময়) নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নজরুল বিশ্বাস (নিউজ নাইন), বাপ্পি মজুমদার (খোলা কাগজ ) ও আনিসুর রহমান স্বপন (নিউ এইজ)।বিআরইউর বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন নজরুল বিশ্বাস। সম্পাদকীয় রিপোর্ট তুলে ধরেন বাপ্পী মজুমদার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net