বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৫

শিরোনাম :

বরিশালের নবাগত বিভাগীয় কমিশনারের দায়িত্ব গ্রহন

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী আজ ২৮ জুলাই বরিবার দায়িত্ব নিয়েছেন। সাবেক বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব রাম চন্দ্র দাস নতুন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরীকে দায়িত্ব বুঝিয়ে দেন।

উল্লেখ্য যে চলতি মাসের ১১ জুলাই বরিশাল বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার হিসাবে অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরীকে বদলী করা হয়।

বরিশালের নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

এ কর্মকর্তাকে বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অপরদিকে বরিশালের বিভাগীয় কমিশনারের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব রাম চন্দ্র দাসকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net