, ,

শিরোনাম :
বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান
বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দু’জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গত রাতে মৃত্যুবরণকারী একজন আসলাম খান (২৪) ও অপরজন সোহেল (১৮)।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আসলাম খান গতরাত সাড়ে ৯টায় ভর্তি হয় এবং রাত সোয়া ৩টার দিকে মৃত্যুবরণ করেন। পিরোজপুর জেলার কাউখালী উপজেলার গোষনতারা গ্রামের সোহেল গতরাত ১টা ২০ মিনিটে ভর্তি হয় এবং ৩টা ৪০ এ মৃত্যুবরণ করেন।

শেবাচিম হাসপাতালে হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, মৃত্যুবরণকারী দু’জনেই শেষ মুহূর্তে হাসপাতালে ভর্তি হন। তাদের চিকিৎসা দেয়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়নি। এদের দুজনেই ঢাকায় ছিলেন বলে জানান তিনি। আজ হাসপাতালে ভর্তি আছে ২৪ জন। এর মধ্যে পুরুষ ১৫ আর নারী ৯। এ পর্যন্ত ৬৩জন বরিশাল মেডিকেলে ভর্তি হয়েছে। যার মধ্যে ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net