মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৩

শিরোনাম :
বিদ্যুৎ গেলেই পানি বন্ধ, তীব্র সংকটে পটুয়াখালী পৌরবাসী কাবাঘর সাক্ষী রেখে রাজনীতি ছাড়লেন বিএনপি নেতা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি পটুয়াখালীতে গরু কেনার সময় জাল নোট সরবরাহ, যুবককে ১০ বছরের সাজা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অনশন বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শেখ হাসিনাকে ফেরাতে শিক্ষকদের গোপন তৎপরতা, ব্যবস্থা নিচ্ছে পবিপ্রবি প্রশাসন ‘আইফোনের’ জন্য বিক্রি, উদ্ধার হওয়া শিশুর ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্যোগ দক্ষিণাঞ্চলে ১০ ঘণ্টার বেশি লোডশেডিং, বিপাকে জেলেরা আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ
মশাকে ‘ন্যাচারাল গজব’ বললেন শামীম ওসমান

মশাকে ‘ন্যাচারাল গজব’ বললেন শামীম ওসমান

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : মশাকে ‘ন্যাচারাল গজব’ বলে উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে ফগার মেশিন ও মশক নিধন ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ৬২ বিজিবির নায়েক সুবেদার কুতুবুল আলম, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল, ও বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল হক প্রমুখ।

শামীম ওসমান বলেন, এডিস মশা দেখতে কেমন? সেটি দেখতে কালো না সাদা দ্যাট ইজ নট এ ফ্যাক্টর। ফ্যাক্টর হচ্ছে তুমি তোমার বাড়িঘর পরিস্কার রাখো, সবাইকে সচেতন রাখো। মশা কামড়াতে পারাবেনা। মশা বিনা কারণে আসে না। এই মশার উদ্ভব আসছে নমরুদের সময়। নমরুদ যখন অনাচার করছিলো দুনিয়াতে। একটা মশা এসে তার নাক দিয়ে ঢুকে গিয়েছিলো। ওই মশার নাম কি ছিলো আমি জানিনা। মশার অত্যাচারে সে তার মাথায় বাড়ি দিতে বলছিলো। মশা দিয়ে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন। যখন কোন দেশে পাপাচার হয়, এটা ন্যাচারাল গজব।

তিনি বলেন, সচেতন হলে মশা আমাদের কোন ক্ষতি করতে পারবেনা। স্কুলগুলোতে মশা বিষয়ে সচেতনতা শুরু করতে হবে। দেশের জন্য প্রতিদিন ২ ঘন্টা সময় ব্যয় করতে হবে। আমরা তোমরা মশার কামড়ে অস্থির কিন্তু কিছু কিছু মানুষের লাভ। ওষুধ কিনছে, এটা কিনছে, ওটা কিনছে এগুলা ওর লাভ।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেন, পাপ করে কিছু লোক আর ভোগে সমস্ত জাতি। মশা একটি আতঙ্ক হয়েছে। আর সবাইকে আতঙ্কিত করতে কাজ করছে কিছু লোক। আজকে এডিস মশা এসেছে কাল আরেকটি মশা আসবে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মনকে স্বচ্ছ না করো।

খাদ্যে ভেজাল প্রসঙ্গে তিনি বলেন, ভেজাল খাওয়ানোর পর ধরা পড়লে জরিমানা হবে কেন, একেবারে সিলগালা করা হবেনা কেন। আসলে ক্ষতি কিন্তু আমরা আমাদের নিজেদেরই করছি। শিশুদের ভালো কিছু শেখান। জোড়াতালি দিয়ে স্বপ্ন পূরণ হবেনা জিডিপি বাড়তে পারে। দেশের কিছু লোক অনেক বড়লোক হয়ে যাবে। যেমন সারা পৃথিবীতে ৭০০ কোটি মানুষের কাছে যে সম্পদ আছে তার সমান আছে মাত্র ১০/১২ জনের হাতে। আমরা সচেতন না হলে লাভ নেই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net