বরিশাল সিটি কর্পোরেশনের সদ্য বদলী হওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসানের পিতার মৃত্যুতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অপর এক শোক বিবৃতিতে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ উদীচীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ব্রজমোহন বিদ্যালয়ের শিক্ষক সাবের আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
শোক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply