বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫০

ববিতে নরসিংদী স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন দিন ভর বৃক্ষ রোপন

ববিতে নরসিংদী স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন দিন ভর বৃক্ষ রোপন

dynamic-sidebar

“ববির বায়ু ববির মাটি, গাছ লাগিয়ে করব খাটি ” এই স্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয় নরসিংদী স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন দিন ভর বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে। তারা ক্যাম্পাসের সামনে ঝাউ গাছ ও নারিকেল গাছ রোপন করে।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড.এ কে এম মাহবুব হাসানের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় তিনি বলেন, ” বরিশাল ববিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন প্রান্তের অনেক শিক্ষার্থীরাই পড়াশোনা করতে আসে। বৈশ্বিক উষ্ণতা মোকাবেলা ও ক্যাম্পাস সবুজায়নের উদ্দেশ্যে সবাই যদি বৃক্ষরোপণ এবং সেগুলো কিছুটা পরিচর্যার চেষ্টা করে তবে তারা বিশ্ববিদ্যালয় ছেড়ে যাবার পরও স্মৃতি হয়ে গাছগুলো এখানে থাকবে। ” তিনি ঝাউ গাছ লাগানোর উদ্যোগকে ব্যাতিক্রমী ধারণা হিসেবে প্রশংসা করেন ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন , প্রক্টর সুব্রত কুমার, রসায়ন বিভাগের প্রভাষক ফারজানা আক্তার. অর্থনীতি বিভাগের প্রভাষক মামুন আহমেদ,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মনিরা বেগম, ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রভাষক পিয়াস আহমেদ, একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের প্রভাষক সাহাদত হোসেন,বোটানি বিভাগের প্রভাষক তানিয়া আক্তার সহ বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত নরসিংদী জেলার সকল শিক্ষার্থীবৃন্দ।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মনিরা মুনি বলেন, “এই কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। গাছ নরসিংদীর কথা বলবে,তোমাদের কথা বলবে। ” তিনি এসময় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজক সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

বৃক্ষরোপন কর্মসূচির আয়োজক ও বরিশাল বিশ্ববিদ্যালয়স্থ নরসিংদী জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি নবীর হোসেন জয় বলেন, “আমরা থাকব না, কিন্তু গাছ থাকবে, গাছই আমাদের চিনিয়ে দেবে আমরা কে।প্রতিটি গাছ হবে এক একটি ইতিহাস।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net