, ,

শিরোনাম :
কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা
ববি ছাত্রলীগের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

ববি ছাত্রলীগের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

dynamic-sidebar

শফিক মুন্সি, বিশেষ প্রতিনিধি ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উদ্দ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্ন কর্মসূচি পালিত হয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলা ও শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ হাতে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ।

সংগঠনটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) বিকাল ৪ টায় বঙ্গবন্ধু হলের সামনে থেকে ‘আমি করি, আপনি করুন, আমরা সবাই করি’ এ স্লোগানে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. একে এম মাহবুব হাসান এই কর্মসূচির উদ্বোধন করেন । এ সময় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, ছাত্র লীগের নেতা কর্মী ও কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আহমেদ সিফাত বলেন, আমরা সবসময়ই ছাত্র বান্ধব কাজ করতে চাই। তারই অংশ হিসেবে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় ক্যাম্পাসের পরিচ্ছন্নতায় অংশ নিয়েছি । ময়লা-আবর্জনা পরিষ্কার করছি ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net