মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৯

শিরোনাম :
নগরীতে মানবতার সেবায় কাজ করছে টিআই আলম

নগরীতে মানবতার সেবায় কাজ করছে টিআই আলম

dynamic-sidebar

আল আমিন গাজী ॥ প্রখর রোদ আর অঝোর ধারার বৃষ্টিও তাদের দায়িত্বে ছেদ ঘটায় না । আবার নেই রাত কিংবা দিন। তাদের লক্ষ্য একটাই বরিশাল নগরী যানজট মুক্ত করতে প্রানপন চেষ্টা । ঝড়, বৃষ্টির মধ্যেও নিজেদের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে নগরীর বিভিন্ন পয়েন্টে। বরিশালে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের টিআই (১)শামসুল আলম যোগদান করার পর নিজেকে নগরবাসীর মধ্যে বিলিয়ে দিতে প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছে । নগরীতে বরিশালে ট্রাফিকের নিরলস কার্যক্রমের জন্য নগরীতে যানজট কমে এসেছে । যার ফলে যানজটহীন স্বাচ্ছন্দ যাতায়াত করতে পেরে নগরবাসী ধন্যবাদ জানায় ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যদের। মেট্রো ট্রাফিক পুলিশের একঝাক দক্ষ অফিসার ও সদস্যরা দিন রাত প্ররিশ্রম করে বরিশালবাসীকে একটি সুন্দর যানজট মুক্ত নগরী উপহার দিতে নিরলস কার্যক্রম চালিয়ে আসছে। তবে একটি সূত্রে জানা যায়, ট্রাফিক পুলিশের টিআই (১)শামসুল আলমের নেতৃত্বে সুন্দর একটি বরিশাল নগরী উপহার দিতে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশের দক্ষ টি আই শাহ আলম মৃধা, টি আই শফিউল আলম, টি আই ফারুক, সার্জেন্ট মাহবুব, সার্জেন্ট কামরুল, সার্জেন্ট টুটুল, সার্জেন্ট শহিদুল, সার্জেন্ট কিবরিয়া, সার্জেন্ট তরিকুল ইসলাম, সার্জেন্ট রফিকুল, সার্জেন্ট সিদ্দিক, টি এস আই ফোরকান, টি এস আই মজিবর, টি এস আই নজরুল,এ টি এস আই শহিদুল ইসলাম, এ টি এস আই তুহিন, এ টি এসআই মনির, এ টি এস আই জাকির ও কনেস্টবল সাহাজ্জেল হোসেন, কনেস্টবল বক্সার বসির, কনেস্টবল লুৎফর রহমান, কনেস্টবল মঞ্জুরুল ইসলাম, কনেস্টবল নাছির সহ আরো অনেকই। এদিকে ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, আমাদের দোষ সব স্থানে কারন কোন নেতার অবৈধ গাড়ি আটক করলে বদলি করে দিবে বলে নেতারা হুমকি দেয়। আবার গাড়ি ছেরে দিলে সাংবাদিকরা বলে টাকা খেয়ে অবৈধ গাড়ি ছেরে দিয়েছে । কিন্তু দোষ যেন পিছু ছাড়ছে না আমাদের । তার পর ও যানজট মুক্ত একটি নগরী আমরা উপহার দিতে চেষ্টা করি। মাছুদ নামে এক যানবাহন চালক বলেন,পবিত্র ঈদুল আযহা নগরীতে ৮/১০টি পয়েন্টে ছিলো তীব্র যানজট। রাস্তায় গুলোতে ছিলো ধুলাবালি । তবু ও নিজেদের কথা ভেবে যানজট মুক্ত রেখেছে প্রতিটি পয়েন্ট আমরা সাধারন চালকরা ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানাই। আমরা খুশি যে আমাদের নগরীতে টিআই (১) শামসুল আলম স্যার সহ একাধীক চৌকস দক্ষ সার্জেন্ট ও সদস্য রয়েছে। তবে নগরবাসীর ধারনা বরিশাল মেট্রো ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব ,শ্রম দিয়ে সুন্দর একটি নগরী উপহার দিবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net