, ,

শিরোনাম :
কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা

জাতীয় শোক দিবসে বিসিসির কর্মসূচি

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবৃর রহমানের ৪৪ তম শাহাদাৎবার্ষিকী পালন উপলক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিসিসির এ্যানেক্স ভবনের সভা কক্ষে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ কমর্সূচি গ্রহন করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট প্রতুষ্যে জাতীয় পতাকা অর্ধনমিতকরন, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, সকাল ১০টায় শহীদ সোহেল চত্বরস্থ পাবলিক স্কয়ারে শেবাচিমের বঙ্গবন্ধু ক্লাবের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বেলা ১১টায় বরিশাল ক্লাবে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন, বাদ আছর নগর ভবনে ১৫ আগস্টের কালো রাত্রের শহীদদের স্মরনে দোয়া মোনাজাত।

অনুষ্ঠিত সভায় জাতীয় শোক দিবস পালনে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহবায়ক ও প্যানেল মেয়র- ২ রফিকুল ইসলাম খোকনকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net