, ,

শিরোনাম :

বরিশালে তেল ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : মাত্র ৪ দিনের ব্যবধানে এয়ারপোর্ট থানা এলাকায় ফের যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।আজ মঙ্গলবার বেলা ১১টায় দিকে এয়ারপোর্ট থানাধীন কিসমত শ্রীমন্তী কাঠী এলাকার একটি খেতের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়।উদ্ধার কৃত যুবকের নাম রিয়াজ(৩৫)।

তিনি একজন তেল ব্যবসায়ী তার বাবার নাম শামছুল হক।নগরীর পশ্চিম কাউনিয়া জেলা পরিষদ’র মার্কেটে তার তেলের দোকান রয়েছে।তেল ব্যবসার পাশাপাশি তিনি ভাড়ায় মটর সাইকেল চালাতেন।

এয়ারপোর্ট থানার ওসি(তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, স্থানীয়দের মাধ্যেমে খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।লাশের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net