, ,

শিরোনাম :
কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা
বরিশালে কোরবানীর পশু জবাইয়ের স্থান নির্ধারন

বরিশালে কোরবানীর পশু জবাইয়ের স্থান নির্ধারন

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল আজহায় বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে পশু জবাইয়ের জন্য ১৪২টি স্থান নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের নির্ধারিত স্থানের চেয়ে ৭টি বেশি।

তবে এতে পশু কোরবানি দিতে সাধারণ মানুষকে কোন ভোগান্তি হবে না বলে দাবী করছেন বিসিসি কর্তৃপক্ষ।

বিসিসির জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, পরিবেশ দুষণরোধে নির্দিষ্টস্থানে পশু কোরবানি করার বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছিলো। এর ধারাবাহিকতায় গত চার বছর ধরে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে কোরবানীর পশু জবাইয়ের জন্য প্রতিটি ওয়ার্ডে স্থান নির্ধারন করা হয়। এবারেও সেইভাবে স্থান নির্ধারন করা হয়েছে।

তবে পশু কোরবানীর হার বেড়ে যাওয়ায় গতবছর নির্ধারিত স্থানের সংখ্যা নির্ধারন করা হলেও জায়গার সঙ্কট দেখা দেয়। তাই এবছর যাচাই-বাছাই করে গত বছরের চেয়ে ৭টি বাড়িয়ে ১৪২টি স্থান নির্ধারন করা হয়েছে বলে জনান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net