, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
না ফেরার দেশে চলে গেলেন ভার‌তের সা‌বেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

না ফেরার দেশে চলে গেলেন ভার‌তের সা‌বেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : ভার‌তের সা‌বেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গে‌ছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দি‌কে রাজধানী নয়া‌দি‌ল্লির অল ইন্ডিয়া ইন‌স্টি‌টিউট অব মে‌ডিক্যাল সা‌য়েন্স হাসপাতা‌লে শেষনিশ্বাস ত্যাগ ক‌রেন তি‌নি।

হাসপাতা‌লের চি‌কিৎসক‌দের বরাত দি‌য়ে ভারতীয় সংবাদমাধ্যম এন‌ডি‌টি‌ভি এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে। এন‌ডি‌টি‌ভি বল‌ছে, সোমবার সন্ধ্যার দি‌কে অসুস্থ বোধ ক‌রেন সা‌বেক এই পররাষ্ট্রমন্ত্রী। প‌রে প‌রিবা‌রের সদস্যরা তাকে হাসপাতা‌লে নি‌য়ে যান। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় হৃদয‌ন্ত্রের ক্রিয়া বন্ধ হ‌য়ে মারা ৬৭ বছর বয়সী এই প্রবীণ রাজনী‌তিক।

এদি‌কে তার মৃত্যু‌তে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি, রাষ্ট্রপ‌তি রামনাথ কো‌বিন্দসহ দেশ‌টির বি‌ভিন্ন দ‌লের নেতারা। তার মৃত্যুর খবর পাওয়ার পরপরই বি‌জেপি নেতা ‌নিতীন গদকরী, রাজনাথ সিং, স্মৃ‌তি ইরা‌নিসহ আরো অ‌নে‌কেই অল ইন্ডিয়া ইনস্টি‌টিউট অব মে‌ডি‌কেল সা‌য়েন্স হাসপাতা‌লে ছু‌টে গে‌ছেন।

এ‌দি‌কে, মৃত্যুর এক‌দিন আগে সোমবার ভার‌তের রাজ্যসভায় কাশ্মী‌রের বি‌শেষ মর্যাদা সংক্রান্ত সং‌বিধা‌নের অনু‌চ্ছেদ ৩৭০ বা‌তিল হয়ে যাওয়ার পরপরই টুইটা‌রে দেয়া এক টুইটে প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দির ভূয়সী প্রশংসা ক‌রে‌ছি‌লেন সা‌বেক এই বি‌জে‌পি দলীয় মন্ত্রীর। টুই‌টারে সুষমা স্বরাজ ব‌লেন, ধন্যবাদ প্রধানমন্ত্রী। আপনা‌কে অ‌নেক অ‌নেক ধন্যবাদ। আমার জীবদ্দশায় আজ‌কের দিন‌টি দেখার অ‌পেক্ষায় ‌ছিলাম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net