, ,

শিরোনাম :
বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
বরিশাল মহানগর ছাত্রলীগ নেতার বিচার চেয়ে প্রেম প্রতারিত তরুণীর স্ট্যাটাস

বরিশাল মহানগর ছাত্রলীগ নেতার বিচার চেয়ে প্রেম প্রতারিত তরুণীর স্ট্যাটাস

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল ছাত্রলীগের এক নেতাকে ভালবেসে চরম খেসারত দিচ্ছেন এক তরুণী। দীর্ঘ ৭ বছরের প্রেমের সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে অন্য তরুণীর হাত ধরলেন ছাত্রলীগ নেতা আরিফুর রহমান শাকিল। প্রেম প্রতারিত হয়ে তরুণী এখন বিচার চাইলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর কাছে। বরিশাল ছাত্রলীগে এই শাকিলের কোন পদ পদবি না থাকলেও তিনি নিজেকে নেতা দাবী করে আসছেন।

তবে নিশ্চিত হওয়া গেছে ব্যাপ্টিশ মিশন রোড এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা মানিকের ছেলে শাকিল মহানগর ছাত্রলীগের পদ প্রত্যাশী।

মঙ্গলবার এঞ্জেলা আদরিতা রহমান নামে এক তরুণীর ফেসবুক পোস্টে শাকিলের এই কুকীর্তি তুলে ধরার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করে। অনেকে ফেসবুকে তরুণীর ওই স্ট্যাটাসের কমেন্টে ছাত্রলীগ নেতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেন।

ফেসবুক স্ট্যাটাসে ওই তরুণী ছাত্রলীগ নেতা শাকিলের সাথে অন্তরঙ্গ ভাবে তোলা কয়েকটি ছবি দিয়ে লেখেন- ৭ বছরের প্রে

ম ভুলে গেলে কিভাবে, নতুন মানুষ পেয়ে, সি সি সি, ওর কোন চরিত্র নেই। আল্লাহ আছে। সাদিক ভাই আপনি ওর বিচার করবেন প্লিজ।

একটি বিশ্বস্ত সূত্র জানায়, এ ঘটনায় প্রেম প্রতারিত তরুণী একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

তবে ছাত্রলীগ নেতা শাকিল ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে বলছেন- ওর সাথে আমার দীর্ঘ দিনের প্রেম ছিলো সত্য। তবে কিছুদিন পূর্বে আমার কিছু ছোট ভাই ওকে অন্য এক ছেলের সাথে হাতে নাতে ধরে ফেলে। তার পর থেকেই আমি ওর সাথে যোগাযোগ বন্ধ করে দেই। এ কারণেই ওই মেয়ে আমার বিরুদ্ধে ফেসবুকে এমন স্ট্যাটাস দেয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net