সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৫

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
স্বাধীন কাশ্মীরের দাবিতে ববিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

স্বাধীন কাশ্মীরের দাবিতে ববিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

dynamic-sidebar

শফিক মুন্সি : স্বাধীন কাশ্মীরের দাবীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ৮ই আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-পটুয়াখালি মহাসড়কে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা স্বাধীন কাশ্মীরের দাবি জানান। তারা বলেন, আমরা কাশ্মীরকে ভারতের অংশও নয়, পাকিস্তানের অংশ চাই না। আমরা চাই কাশ্মীরে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক।

মানববন্ধনে সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী
আলীম সালেহী বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে, শাসক ও শোষিত। বঙ্গবন্ধু সবসময় শোষিত নির্যাতিত মানুষের পক্ষে ছিলেন । কাশ্মীরে মানুষ আজ শোষিত। জাতির জনকের চেতনায় উজ্জীবিত হয়ে আমরাও আজ কাশ্মীরের স্বাধীনতার পক্ষে। ”

এ অঞ্চলে সাম্প্রদায়িকতার নতুন করে মাথা চারা দিয়ে উঠবে এমন আশংকা প্রকাশ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, “৩৭০ আর্টিকেল বাতিল করার মাধ্যমে ভারত তার সাম্রাজ্যবাদীর পরিচয় দিয়েছে। কাশ্মীরের জনগণের আত্ম নিয়ন্ত্রনের অধিকার হরন করেছে। কাশ্মীরকে স্বাধীনতা ছাড়া ভারতের অভ্যন্তরে এই কোন্দল থামবে না। ”

বর্তমান কাশ্মীর সমস্যার পিছনে ভারত – পাকিস্তান উভয় রাষ্ট্রের হাত আছে দাবি করে বিবিএ অনুষদের শিক্ষার্থী লোকমান হোসেন বলেন, “দিন দিন পৃথিবী এখন সাম্রাজ্যবাদী আখড়ায় পরিণত হতে যাচ্ছে। এই সাম্রাজ্যবাদী দল মানুষের প্রতি অমানবিক নির্যাতন চালিয়ে পৈশাচিক আনন্দ পান যেটার ধারাবাহিকতার শিকার বর্তমান কাশ্মীর। আমি এই অমানবিক নির্যাতন বন্ধ করে কাশ্মীরককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছি। ”

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তী ভোলা রাস্তার মোড়ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে এসে শেষ হয়। এসময় তাঁরা কাশ্মীরের স্বাধীনতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net