শামীম আহমেদ ॥ বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো প্রায় ১শত শয্যা বিশিষ্ট ডেঙ্গু ওয়ার্ডের কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার সকালে হাসপাতালের ৪র্থ তলায় চার ইউনিটের চিকিৎসকদের তত্ববধায়নে ওয়ার্ডটির কার্যক্রম শুরুর ঘোষনা দেন পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আবদুর রাজ্জাক, অর্থ সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মাহাবুব মোর্শেদ রানাসহ সংশ্লিষ্ট মেডিসিন বিভাগের চার ইউনিটের চিকিৎসক, নার্স এবং কর্মচারীরা। সম্পূন নতুন ভাবে এই ওয়ার্ডটি সংস্কার করা হয়েছে। এখানে ৯০ থেকে ১০০ পুরুষ রোগী চিকিৎসা নিতে পারবে।
ওয়ার্ডটিতে চিকিৎসক ও নার্সদের জন্য রয়েছে পৃথক কক্ষ। রয়েছে হেল্প ডেস্ক। বাকী পুরুষ, মহিলা ও শিশু রোগীরা অন্যান্য ওয়ার্ডে চিকিৎসা সেবা গ্রহন করবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন।
তিনি বলেন, ৫০০ শয্যার এই হাসপাতালকে মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ হাজার শয্যায় উন্নতি করেছেন। কিন্তু প্রতিদিন রোগী থাকছেন ১৭শ থেকে ১৮ শত রোগী।
আর পূর্বের ৫শয্যার ভবন আর জনবল নিয়েই এখনো চলছে হাসপাতালের কার্যক্রম। এ কারনে সকল ডেঙ্গু রোগীদের একটি ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। এরপরও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র সহযোগীতায় পৃথক ডেঙ্গু ওয়ার্ডটি চালু করায় তিনি তার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হওয়া পৃথক ডেঙ্গু ওয়ার্ডে শতাধিক রোগীর শয্যা ব্যবস্থা থাকলেও বর্তমানে (আজ রোববার পযন্ত) ডেঙ্গু রোগে আক্রান্ত চিকিৎসাধীন আছেন ৩১৪ জন রোগী।
গত ২৪ ঘন্টায় (আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) এ রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৮০ রোগী। এর মধ্যে ৪৭ পুরুষ, ২১ মহিলা ও ১২ শিশু রোগী রয়েছে। এছাড়া গত ১৬ আগষ্ট থেকে এ পযন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন রোগী। এর মধ্যে এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪ জন এবং সুস্থ্য হয়ে বিদায় নিয়েছেন ৪৬৮ জন রোগী।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply