সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৯

শিরোনাম :
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’
পানিবন্দি জীবন যাপন করছে বিসিসি’র ২২নং ওয়ার্ডের শতাধিক পরিবার 

পানিবন্দি জীবন যাপন করছে বিসিসি’র ২২নং ওয়ার্ডের শতাধিক পরিবার 

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড জিয়া সড়ক এলাকায় কয়েকদিন বৃষ্টি হওয়ার কারনে পানিবন্দি হয়ে অসহায় জীবন যাপন করছে শতাধিক পরিবার, এতে চরম দূর্ভোগে দিন কাটাচ্ছে ঐ এলাকার নিম্ন শ্রেনীর সাধারন জনগন । শুধু বসত বাড়িই নয় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে জিয়া সড়ক মদিনা মসজিদের আসপাশের দোকান গুলো ।

স্থানীয়রা বলছে জিয়া সড়ক মদিনা মসজিদের আসপাশে ঘন বসতি গড়ে ওঠায় একই সাথে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কয়েক দিনের বৃষ্টির পানি কোথাও না নামতে পারায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।এদিকে গত মঙ্গলবার সারাদিন বৃষ্টির কারনে পানি বৃদ্ধি পেয়ে মদিনা মসজিদ সংলগ্ন কাওসার স্টোরের মধ্যে পানি প্রবেশ করে দোকানে থাকা ব্যপক মালামালের ক্ষতি হয়।পরবর্তী দোকানের মালিক মটর দিয়ে পানি নিস্কাশন করে দোকানে থাকা মালামাল রক্ষা করতে সক্ষম হয়।

এ ব্যাপারে দোকানের মালিক কাওসার হোসেন বলেন,একটু বৃষ্টি হলেই দোকান নিয়ে খুব চিন্তিত থাকি ,দোকানের সামনে পর্যন্ত পানি উঠে যায় এতে করে কাস্টমার দোকানে আসতে চায়না এবং মালামাল গুলো যাতে নস্ট না হয় তার সে কারনে একটি মটর কিনে রেখেছি, যখনি বৃষ্টি হয় তখনি মটর দিয়ে পানি সেচ দেই। দোকান মালিক এবং স্থানীয়দের দাবি ২২নং ওয়ার্ড কাউন্সিলর আনিচুর রহমান দুলাল তাদের এই দূর্ভোগের মধ্যেও এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নিতে আসেনি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ২২ নং ওয়ার্ডের বেশ কিছু যায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তার মধ্যে বেশি জলাবদ্ধতা হয়েছে , চাপরাষি বাড়ি, ছাড়া বাড়ি, জিয়া সড়ক নতুন রাস্তা,গাইন বাড়ির সামনের রাস্তা, নয়াকান্দা ইটের রাস্তাসহ আরো বিভিন্ন রাস্তা ও বাড়িঘরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশের অনিচ্ছুক ২২নং ওয়ার্ডের একাধিক বাসিন্দা বলেন, আমরা যে সিটি কর্পোরেশনে বাস করি তা মনেই হচ্ছে না, মনে হচ্ছে কোন অজপাড়া গাঁয়ে বসবাস করি। সামান্য বৃষ্টি হলেই আমাদের দূর্ভোগের শেষ থাকেনা। আর আমাদের এই দূর্ভোগ দেখার যেন কেউ নেই। এ ব্যাপারে ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান দুলালের বক্তব্যের জন্য একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি, তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এদিকে জলাবদ্ধতার এই দুর্দশা থেকে মুক্তি পেতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তোভূগী বাসিন্দারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net