বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৬

শিরোনাম :

বরগুনা পৌর মেয়রের ছেলে ইয়াবাসহ আটক

dynamic-sidebar

বরগুনা প্রতিনিধি ॥ রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ইয়াবাসহ বরগুনার পৌর মেয়রের ছেলে নাফির আল মামুনকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে তাকে আটক করার সময় তার আরো তিন সহযোগীকে আটক করা হয়।

পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, ‘দুপুরে গুলিস্তান এলাকা থেকে চার যুবককে ১০০ পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসেন এসআই জাহাঙ্গীর হোসেন।

আটককৃতদের মধ্যে একজনের বাবা বরগুনা পৌরসভার মেয়র। তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।

পল্টন থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘দুপুরে গুলিস্তান এলাকায় টহল ডিউটির সময় এক যুবককে সন্দেহ করে তিনি তল্লাশি করেন।

এ সময় আরো তিন যুবক এসে ওই যুবককে তল্লাশি থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। পরে ওই যুবকের প্যান্টের পকেট থেকে পলিথিনের একটি ছোট প্যাকেট উদ্ধার হয়।

প্যাকেটের মধ্যে গোলাপী রঙের ১০০ পিস ট্যাবলেট রয়েছে।

আটককৃত যুবকরা জানিয়েছে সেগুলো ইয়াবা। এরপরই তাদেরকে আটক করে পল্টন থানায় নেওয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net