বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫১

বরিশাল জেলা প্রশাসনের সাথে সাংস্কৃতিক নেতৃবৃন্দের সভা 

বরিশাল জেলা প্রশাসনের সাথে সাংস্কৃতিক নেতৃবৃন্দের সভা 

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান এর সাথে বরিশালের ২৭ টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছে। গতকাল সোমবার বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাড. এসএম ইকবাল। সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসনের কাছে ৮টি প্রস্তাবনা প্রদান করে। এগুলো হচ্ছে সমন্বয় পরিষদভূক্ত সংগঠনগুলোর মহড়া ও অফিস কার্যক্রমের জন্য সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপণ, শিল্পকলা একাডেমির নির্বাচন অনুষ্ঠান, কেন্দ্রীয় শহীদ মিনার সংরক্ষণে নতুন কমিটি গঠন ও সমন্বয় পরিষদের প্রতিনিধি, শুক্রবার কোচিং সেন্টার বন্ধ, বঙ্গবন্ধু অডিটরিয়াম উন্মুক্তকরণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার স্থাপণ, জেলা প্রশাসনের উদ্যোগে আঞ্চলিক ও লোক সংস্কৃতির উৎসব উদযাপণ, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বিস্তার করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: জাকির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আক্কাস হোসেন, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, নাট্যজন কাজল ঘোষ, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর স.ম ইমানুল হাকিম, সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর, পাপিয়া জেসমিন, সুশান্ত ঘোষ, বিনয় ভূষন মন্ডল প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net