, ,

শিরোনাম :
বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
বরিশালে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

বরিশালে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

dynamic-sidebar

স্টাফ  রিপোর্টার :  বরিশাল সিটি কর্পোরেশন ৩০ নং ওয়ার্ডে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধা ৭.০০ ঘটিকার সময় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুন হাওলাদারের সভাপতিত্বে ও সেচ্ছাসেবক লীগ নেতা ডাঃ মোঃ শামিম আকনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ আজাদ হোসেন কালাম মোল্লা।

এ সময় কাউন্সিলর মোঃ আজাদ হোসেন কালাম মোল্লা তার বক্তব্যে বলেন, “প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামীলীগ ধ্বংসের জন্য ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা করেছিল ওই বিএনপি জামায়াত চক্র। বিভীষিকাময় ওই হামলার মাষ্টার মাইন্ড তারেক রহমানকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে ও সকল পলাতক আসামীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে”।

এ সময় সভায় উপস্থিত ছিলেন- ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাবেদ সেলিম, যুগ্ম সম্পাদক মোঃ নাছির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ মনিরুজ্জামানসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ।

পরে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদাতবরণকারীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net