স্টাফ রিপোর্টার : বরিশাল সিটি কর্পোরেশন ৩০ নং ওয়ার্ডে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধা ৭.০০ ঘটিকার সময় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুন হাওলাদারের সভাপতিত্বে ও সেচ্ছাসেবক লীগ নেতা ডাঃ মোঃ শামিম আকনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ আজাদ হোসেন কালাম মোল্লা।
এ সময় কাউন্সিলর মোঃ আজাদ হোসেন কালাম মোল্লা তার বক্তব্যে বলেন, “প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামীলীগ ধ্বংসের জন্য ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা করেছিল ওই বিএনপি জামায়াত চক্র। বিভীষিকাময় ওই হামলার মাষ্টার মাইন্ড তারেক রহমানকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে ও সকল পলাতক আসামীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে”।
এ সময় সভায় উপস্থিত ছিলেন- ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাবেদ সেলিম, যুগ্ম সম্পাদক মোঃ নাছির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ মনিরুজ্জামানসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ।
পরে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদাতবরণকারীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply