, ,

শিরোনাম :
বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন
ডেঙ্গু রোধে বরিশালে ভ্রাম্যমাণ আদালতে অভিযান, জরিমানা

ডেঙ্গু রোধে বরিশালে ভ্রাম্যমাণ আদালতে অভিযান, জরিমানা

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ ডেঙ্গু রোধে বরিশাল নগরে প্রথমবারের মতো অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

সিটি করপোরেশন আইন ২০০৯ এর অধীনে পরিচালিত এ অভিযানে বেশ কয়েকটি নির্মাণাধীন ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়।

সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, প্রথমবারের মতো এ অভিযানে নগরের ব্যাপ্টিস্ট মিশন এলাকায় একটি বসতবাড়ি, নগরের নবগ্রাম রোড এলাকায় নির্মাণাধীন দু’টি ভবন ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়।

এসব বসতবাড়ির আঙিনায় ও নির্মাণাধীন ভবনে অনেক দিনের জমে থাকা পানির উৎস পাওয়া গেছে। যা ডেঙ্গু রোগবাহী এডিস মশার প্রজননক্ষেত্র। তাই বসতবাড়ি, নির্মাণাধীন দু’টি ভবন ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সৈয়দ এনামুল হক।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net