, ,

শিরোনাম :
বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে

কাউনিয়ায় সন্ত্রাসীদের হাতে অধ্যক্ষ লাঞ্চিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক-: বরিশাল নগরীর কাউনিয়ায় বাল্যবিবাহ না পরানোর কারনে সন্ত্রাসী কতৃক মাদরাসার অধ্যক্ষ, মসজিদের ইমাম এবং কাজী ও তার সহোযগীর উপর হামলার ঘটনা ঘটেছে। যার পরিপেক্ষেতে অসহায় কাজী বরিশাল কাউনিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

স্থানীয়দের দেওয়া তথ্য এবং ভুক্তভুগির দেওয়া অভিযোগ সূত্রে জানাযায়- গত বৃহস্পতিবার নগরীর কাউনিয়ায় প্রতিদিনের ন্যায় রাতে কাজী অফিসে দায়িত্ব পালন করেন বাঘিয়া আল আমিন কামিল মাদরাসার অধ্যক্ষ এরশাদুল উলুম জামে মসজিদের ইমাম ও কাজী মাওলানা মো: আব্দুর রব। রাত ৯টার দিক হঠাৎ কাজী অফিসে প্রবেশ করেন কাউনিয়া এলাকার মৃত মো: শাজাহান এর পূত্র ও সাবেক ১নং ওয়ার্ড কাউন্সিলর মামুনের সহযোগী মীর শাহীন ও তার আপন চাচাতো ভাই হাবিব আর ৫/৭ জন। এরপর শাহীন কাজীকে একটি অপ্রাপ্ত মেয়ের বিবাহের জন্য রেজিস্ট্রেশন করা এবং বিয়ে পরানোর কার্জক্রম চালিয়ে যেতে বললে মাওলানা মো: আব্দুর রব তার প্রস্তাবে রাজি না হওয়ায় শাহীন তাকে লাঞ্চিত করে। এর প্রতিবাদ করতে যায় কাজীর সহোযগী মাওলানা আবুল কালাম। পরে তার উপরেও হামলা চালায় শাহিন ও তার চাচাতো ভাই হাবিব এবং ৫/৭ জন সন্ত্রাসী বাহিনী।

তাৎক্ষণিক ওয়ার্ড আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ঝামেলা নিয়ন্ত্রনে আনেন।

যার পরিপেক্ষিতে ঐ এলাকায় সন্ত্রাসীদের বিচারের দাবীতে ফুসেঁ উঠেছে এলাকাবাসী।

তাদের দাবী অতি দ্রুত যেন শাহীন ও তার চাচাতো ভাই এবং সন্ত্রাসীদের ব্যাপারে প্রশাসন ব্যাবস্থা নেয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net