বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৪

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ
মসজিদের ইমামকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে বাহবা আদায়ের চেষ্টা এয়ারপোর্ট থানার পুলিশের

মসজিদের ইমামকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে বাহবা আদায়ের চেষ্টা এয়ারপোর্ট থানার পুলিশের

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতা গড়ে চৌকষ কর্মকর্তা হিসেবে নিজেকে জাহির করতে বেপরোয়া হয়ে উঠছে এয়ারপোর্ট থানার এসআই বশির। একের পর এক নাটকের পর এবার মসজিদের ইমামকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে বাহবা আদায়ের অপচেষ্টা করছে সে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন দারোগার হাট এলাকা থেকে ফোরকান নামে একজন ইমামকে আটক করে সে। জানা গেছে, উজিরপুরের পাথুনিয়া গ্রামের বাবুল তালুকদারের ছেলে ফোরকান তালুকদার পঞ্চগ্রাম মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব নেয়ার একদিন পরই তাকে ইয়াবাসহ আটক করে এসআই বশির। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর ১৩/১৭। এদিকে অনুসন্ধানে বেরিয়ে এসেছে ওই ইমামকে ফাঁসানোর গোপন খবর। আটককৃত ইমাম ফোরকানের পিতা বাবুল তালুকদার মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, গত দুই দিন যাবত হঠাৎ করে পঞ্চগ্রাম বাজার এলাকায় দুই তিনজন যুবক দিনে ও রাতে ঘোরাঘুরি করতে থাকে। স্থানীয়রা তাদেরকে চিনতে না পারায় তাদের এখানে আসার কারণ জানতে চাইলে তারা গাছের কিনতে এসেছে বলে জানায়। ঘটনার দিন শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকেও তাদের মধ্যে একজনকে ওই বাজারে ঘোরাঘুরি করতে দেখে। স্থানীয়রা তাকে দেখে ফেলায় কিভাবে এখান থেকে শহরে যাওয়া যায় তার জানতে চায়। এ সময় পঞ্চগ্রাম মসজিদের ইমাম ফোরকান তাকে শহরে যাওয়ার পথ দেখাতে ভাড়ায় চালিত একটি মটর সাইকেল দেখিয়ে দেয়। ওই মটর সাইকেলে একা যাবেন কোন বিশ্বাসে এই অজুহাতে তাকে এগিয়ে দিতে বলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net